ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আলিয়া কেন হাসপাতালে ভর্তি ছিলেন?

ads

ভারতের প্রশংসিত পরিচালক সঞ্জয়লীলা বানসালির পরবর্তী সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। পুরোদমে চলছে সিনেমাটির শুটিং। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু হঠাৎ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।


একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—গত সপ্তাহে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিং শুরু করেছেন আলিয়া ভাট। কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এজন্য গতকাল (১৭ জানুয়ারি) মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। যদিও সারাদিন বিশ্রাম নেওয়ার পর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। আলিয়া ভাট খুবই পেশাদার মানুষ। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার (১৮ জানুয়ারি) ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিং সেটে যোগ দেন এই অভিনেত্রী।


মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। সিনেমাটিতে আরো অভিনয় করছেন—অজয় দেবগন, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page